ধর্মঘটকে ষড়যন্ত্রের অংশ মনে করেন বিসিবি সভাপতি

0
204

বিসিবিকে ক্রিকেটারদের সমস্যা সমাধানের সুযোগ না দিয়ে  ধর্মঘট করাকে ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান।  ক্রিকেটারদের ১১ দফা আন্দোলনের মুখে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে বিসিবি। এ সংবাদ সম্মেলনে সভাপতি বারবার ইঙ্গিত দিয়েছেন, এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফসল এবং এটি বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্দ্বে ষড়যন্ত্রের অংশ। ক্রিকেটারদের ১১ দফা দাবির এক একটি করে দাবির জবাব দিচ্ছিলেন সভাপতি। প্রথম দাবির প্রসঙ্গে বলেছেন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াবকে কিছুদিন আগপর্যন্তও তাঁরা স্বীকৃতি দিতেন না। ঢাকা প্রিমিয়ার লিগের দাবিগুলোর প্রসঙ্গে তাঁর মন্তব্য তিনি নাকি সিসিডিএমকে আগেই বলে দিয়েছেন, এসব দাবি মেনে নিতে। বিশেষ বিপিএল প্রসঙ্গে তাঁর মন্তব্য ক্রিকেটাররা নিজেরাই সিদ্ধান্তহীন তাঁরা কী চান বা চান না।  খেলোয়াড়দের চুক্তির ব্যাপারে তাঁর মন্তব্য বিশ্বের সবচেয়ে বেশি চুক্তি করানো বোর্ডের মধ্যে  আছে বিসিবি।

 

LEAVE A REPLY