পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এমপিওভুক্ত করা হলো ২৭৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন। নতুন এই এমপিওভুক্তির সিদ্ধান্ত কার্যকর হবে গত জুলাই থেকে। সাড়ে ৯ বছর পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলো। নীতিমালা অনুযায়ী যারা নির্দেশনা ধরে রাখতে পারবে না তাদের এমপিও বাতিল করা হবে বলে হুশিয়ার করেন প্রধানমন্ত্রী। এই এমপিওভুক্তির মাধ্যমে ২০১০ সাল থেকে আন্দোলন করা এমন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীদের দাবি পুরন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।
এর আগে মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, সর্বশেষ যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল, তার প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠান এবার এমপিওভুক্ত হচ্ছে।












