চলন্ত ট্রেনে টিকটক করতে গিয়ে রেললাইনে যুবক!

0
154

চলন্ত ট্রেনেই টিকটক করতে গিয়ে একেবারে ট্রেন লাইনের নিচে চলে গেলেন সেই যুবক। এমনি এক ভিডিও কয়েকদিন ধরেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতের কোনো এক স্থানে এক যুবক চলন্ত ট্রেনের হাতল ধরে ঝুলতে ঝুলতে নানা রকম কসরৎ দেখাচ্ছেন। ঠিক সেই সময়ই ঘটলো বিপদ। কোনও ভাবে ট্রেনের হাতল থেকে হাত পিছলে গেল তাঁর। মুহূর্তে ছিটকে পড়লেন চলন্ত ট্রেন থেকে। তবে কপাল ভাল থাকায় এ যাত্রা প্রাণে বেঁচে গেলেন যুবকটি। আপনি যদি ওই ভিডিও দেখেন আপনিও শিউরে উঠবেন।

ওই ভিডিওতে দেখা গেছে, হাত পিছলে চলন্ত ট্রেন থেকে রেললাইনে ছিটকে পড়লেও কোনও রকমে বরাত জোরে বেঁচে যান ওই যুবক। ট্রেনের হাওয়া টেনে নিতে পারতো তাঁকে, কিন্তু কোনওভাবে লাইনের পাশে বসে পড়ায় চলন্ত ট্রেনের চাকার তলায় যেতে যেতেও বাঁচেন তিনি। ট্রেন থেকে যাঁরা যুবকের স্টান্ট দেখছিল তাঁরাও আতঙ্কে শিউরে ওঠেন।

ওই ভিডিওটি শেয়ার করে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী রেলমন্ত্রী পীযূষ গোয়েল ক্যাপশনে লেখেন, “চলন্ত ট্রেনে স্টান্ট দেখানো সাহসিকতার নয়, বোকামির পরিচয়। আপনার জীবন অমূল্য, একে এভাবে বিপদের মধ্যে ঠেলে দেবেন না। ট্রেনে সফর করার সময় নিয়ম অনুসরণ করুন এবং নিরাপদে আপনার যাত্রা উপভোগ করুন”।

 

LEAVE A REPLY