ন্যামের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে আজারবাইজানের রাজধানী বাকুতে । শুক্রবার সকালে শুরু হওয়া এই সম্মেলনে অংশ নেয় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানগন।সম্মেলনে ‘বান্দুং সম্মেলনে’ গৃহীত নীতিমালার আলোকে সমকালীন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত ও যথাযথ পদক্ষেপ গ্রহণ নিয়ে আলোচনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোহিঙ্গা জনগোষ্ঠির নিরাপদ আবাসন ও রোহিঙ্গা সংকটের চিত্র জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যামের শীর্ষ সম্মেলনে তুলে ধরে এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মিয়ানমারের নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে তাদের নিজভূমিতে স্বেচ্ছায় ফিরে যাওয়াই সংকটের একমাত্র সমাধান। এই সংকট কেবল বাংলাদেশের একার নয়, এর বাইরেও অস্থিতিশীলতা তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন।
আজারবাইজানের রাজধানী বাকুতে ন্যামের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে শুক্রবার সকালে। সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপস্থিতিতে ‘বান্দুং সম্মেলনে’ গৃহীত নীতিমালার আলোকে সমকালীন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত ও যথাযথ পদক্ষেপ গ্রহণ নিয়ে আলোচনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্থ-সামাজিক বিষয়ে সাফল্য সত্ত্বেও বাংলাদেশ বর্তমানে জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকট এই দুটি চ্যালেঞ্জ মোকাবেলা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট একটি রাজনৈতিক সংকট এবং এর মূল গভীরভাবে মিয়ানমারে প্রোথিত। তাই এর সমাধানও মিয়ানমারের অভ্যন্তরেই খুঁজতে হবে। তিনি বলেন আমরা বর্তমানে ১১ লাখের ও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি।












