করোনায় বাংলাদেশে এক ব্যক্তির মৃত্যু

0
151

দেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হলো।

আজ বুধবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিন ।মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তাঁর বয়স ৭০ বছর।তিনি বিদেশ থেকে আসা ও সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানান আইইডিসিআর পরিচালক।

মারা যাওয়া ব্যক্তি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তাঁর হার্টে স্টেন্ট পরানো ছিল।

LEAVE A REPLY