বঙ্গবন্ধু এভিনিঊ এ ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা । আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ অন্যান্য অঙ্গ ও সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
২০০৪ সালে আওয়ামী লীগের সেই সমাবেশস্থলে শ্রদ্ধা জানানোর জন্য তৈরি করা বেদিতে সকাল থেকেই নেতা-কর্মীরা সেখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে থাকেন।
সেখানে বড় পর্দার ব্যবস্থা করা হয়। স্মরণসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের নেতাদের বক্তব্য পর্দায় সরাসরি প্রচার করা হয়।
শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ১৬ বছর আগে এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের য়াওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ চার শতাধিক নেতা-কর্মী।












