নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের মামলায় ইউ পি মেম্বার সহ আরো ২ জন গ্রেপ্তার

0
37

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মঙ্গলবার গভীর রাতে ইউপি মেম্বার সহ আরো দুজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় গত রাতে আটককৃতরা হলেন- এখলাশপুর ইউনিয়ের ৪নং ওয়ার্ডের মৃত হাজী গোলাম মোস্তফা ছেলে মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি সাজুকে (২১) ঢাকা থেকে এবং ভিকটিমের আদালতে দেওয়া জবানবন্দী অনুসারে এখলাশপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোয়াজ্জেম হোসেন প্রকাশ সোহাগ মেম্বার( ৪৮) । এ পর্যন্ত নির্যাতনের ঘটনায় দেলোয়ার’সহ ৬ জনকে আটক করা হয়েছে।

উল্যেখ্য মামলার এজাহার থেকে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং নির্যাতনের ভিডিও ধারণ করেন আসামিরা। গত এক মাস ধরে আসামিরা এই ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে তাকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তারা রোববার ফেসবুকে ভিডিওটি ছেড়ে দেয় তারা।

LEAVE A REPLY