ওসমানী বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

0
16

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে  দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে ১৪টি স্বর্ণের বার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণের ওজন প্রায় দুই কেজি।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইটের যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার কসবার জামিল আহমদের (২৮) কাছ থেকে কাস্টমস শুল্ক গোয়েন্দারা স্বর্ণের বারগুলো উদ্ধার করেন ।

উদ্ধার ১৪টি স্বর্ণের বারের মধ্যে ১২ টি বিশেষ ব্যবস্থায় জামিল আহমদের উরুতে আটকানো ছিল। ওসমানী বিমানবন্দরের কাস্টমস শুল্ক গোয়েন্দা সহকারী পরিচালক আল আমিন জানান, দুটি বারসহ আরও সোনা হাত ব্যাগে ছিল।

গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা যাত্রী জামিল আহমদের কাছ থেকে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়।

LEAVE A REPLY