সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা: হেলপার আটক

0
102

গত শনিবার (২৬ ডিসেম্বর) সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাসটির হেলপার আব্দুর রশিদকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ (২৮ ডিসেম্বর) ভোররাতে সুনামগঞ্জের ছাতক থানার গোবিন্দগঞ্জের বুরাইরগাঁও গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ছাতকের চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গির চর গ্রামের হাবিব মিয়ার ছেলে। পিবিআই পুলিশ সুপার খালেদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাসের হেলপারকে আটক করা হয়েছে। তাকে দিরাই থানায় হস্তান্তর করা হবে।’

গত শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের জালালালাবাদ থানার লামাকাজি থেকে ‘ছেড়ে আসা ফাহাদ অ্যান্ড মাইশা’  পরিহনের একটি মিনিবাসে (জ-১১-০৭২৩) দিরাই কলেজের এক ছাত্রী দিরাই পৌর শহরের মজলিশপুরের বাড়িতে আসছিলেন। মিনিবাসটি দিরাই শহরের প্রবেশমুখ সুজানগরে পৌঁছালে ওই ছাত্রী ছাড়া বাসে আর কোনো যাত্রী ছিল না। এ সময় বাসটির চালক ও দুই হেলপার ওই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে চলন্ত বাসেই তাঁকে ধর্ষণের চেষ্টা চালান তারা। এসময় সম্ভ্রম বাঁচাতে ওই ছাত্রী বাস থেকে লাফ দেন। এর পর কিছু দূর বাস নিয়ে বাসটি সড়কে রেখেই পালিয়ে যান এর চালক ও হেলপার।

স্থানীয়রা রাস্তায় পড়ে থাকা অজ্ঞান ছাত্রীকে উদ্ধার করে দিরাই উপজেলা হাসপাতালে পাঠায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গত ওইদিন রাতে দিরাই থানায় তিনজনকে আসামি করে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।

LEAVE A REPLY