কোভিডে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যু

0
27

আজ মঙ্গলবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে দেয়া তথ্যমতে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরো ৪০ জনের মৃত্যু হয়েছে।

তথ্য মতে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ৪৮২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৬২৪ জনের। এখন পর্যন্ত ৫৮ লাখ ৫৪ হাজার ৯১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জন। মোট মৃত্যু ১২৪৪১। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক শূন্য ৮শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন।

LEAVE A REPLY