ঘুর্নিঝর ইয়াস ১৫৫ কিলোমিটার গতিতে আঘাত হেনেছে ওড়িশার ধামরা ও বালেশ্বরে । ধামরা ও বালেশ্বর অতিক্রম করতে আরো তিন ঘন্টা লাগতে পারে। উপকুলীয় অঞ্চল থেকে থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে পশিমবঙ্গ সরকার।
এদিকে ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে বাংলাদেশের দক্ষিনাঞ্চলের উপকুলীয় জেলা সমুহের নিচু অঞ্চলে পানি প্রবেশ করে তলিয়ে গেছে। সাতক্ষীরা, ভোলা, বরগুনা, লক্ষীপুর সহ অন্যান্য উপকুলীয় জেলার আশ্রয় কেন্দ্র সমুহ প্রস্তুত রাখা হয়েছে এবং জেলা পরিষদ ও দুর্যোগ মন্ত্রনালয় সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছে।












