পঞ্চম ধাপে ৭০৭টি ইউপি নির্বাচনে ভোট গ্রহনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। জানুয়ারী ৫, ২০২২ এ ৫ম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শনিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে। ডিবিসি টিভি।
ইসি জানায়, পঞ্চম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এ বছরের সাত ডিসেম্বর, মনোয়ন পত্র বাছাইয়ের তারিখ ৯ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ ডিসেম্বর। ভোট গ্রহণ করা হবে আগামী বছরের পাঁচ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত।
এর আগে চার ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই পর্বে প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে ও ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর এক হাজার ইউপিতে ও চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।












