ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন

0
13
ফাইল ফটোঃনুরুল ইসলাম সুজন

আগামী ১৪ জুন থেকে আন্তনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারেও ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার দুপুরে রেল ভবনে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী  নুরুল ইসলাম সুজন। এসব তথ্য জানান।

টিকিট বিক্রিতে কিছুটা নতুনত্বও এনেছে তারা।তিনি জানান, চারটি কাউন্টারে বিক্রি হবে শুধু দাঁড়িয়ে যাওয়ার টিকিট। অনলাইনে দুই ভাগে অগ্রিম টিকিট ছাড়া হবে। এবার ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকাল ৮টা থেকে। আর দ্বিতীয় ভাগে দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে। এবারও ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে আটজোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY