ধানমন্ডিতে গলা কেটে দুজনকে হত্যা

0
172

রাজধানীর ধানমন্ডি এলাকায় শুক্রবার এই হত্যা কান্ড ঘটে। সন্ধ্যার পর পরই ধানমন্ডি ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসার পঞ্চম তলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে।

নিহত দুজন হলেন আফরোজা বেগম (৬৫) ও গৃহকর্মী দিতি (১৭)।

মনির উদ্দিন নামের এক শিল্পপতির ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর একজন পরিচালক।

এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য শিল্পপতি মনিরের দেহরক্ষী বাচ্চু ও ভবনের এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY