২৯ জানুয়া‌রি খালেদা জিয়ার ৮ মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত

0
193
ফাইল ছবি

৮ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী বছরের ২৯ জানুয়া‌রি দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের বিচারক ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ শুনা‌নির এ দিন ধার্য করেন।

এসব মামলার ক‌য়েক‌টি উচ্চ আদাল‌তে স্থ‌গিত থাকায় এই দিন ধার্য করেছেন আদালত। এই রায়ের সময় চি‌কিৎসাধীন থাকায় খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি বলে জানিয়েছে তার আইনজীবীরা।

প্রসঙ্গত, ২০১৫ সালের প্রথম দিকে বিএনপির সরকারবিরোধী কর্মসূচি চলাকালে দারুস সালাম থানায় নাশকতার মামলা এ মামলাগুলো করে পুলিশ। পরে ২০১৬ সালে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এই মামলার ওপর আসামিরা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ও যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

LEAVE A REPLY