অযোধ্যা মামলার রায়ের আগে দেশবাসীর কাছে শান্তি বজায় রাখার আহ্বান মোদির

0
367

আজ শনিবার অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। তার আগে শুক্রবার রাতে একাধিক টুইট করেন প্রধানমন্ত্রী। এতে তিনি দেশবাসীর কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন, এই মামলার রায় কারও জয় বা পরাজয় নয়।

হিন্দিতে লেখা ওই টুইটগুলির একটিতে তিনি লিখেছেন, ‘আগামিকাল অযোধ্যা মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। গত কয়েক মাস ধরে এই মামলার লাগাতার শুনানি চলছিল। গোটা দেশের নজর ছিল এই মামলার উপর। সমাজের সকল স্তরের মানুষের কাছে আহ্বান, শান্তির পরিবেশ বজায় রাখুন।’

LEAVE A REPLY