ট্রেন দুর্ঘটনা রোধে রেল কর্মীদের আরও ভালোভাবে প্রস্তুত ও সতর্ক থাকার প্রতি গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন , যারা রেলপথে কাজ করেন তাদের আরও সতর্ক হতে হবে, পাশাপাশি লোকো মাস্টারদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার।
আজ মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) পরিচালনা পর্ষদের ৩৪তম সভায় বক্তব্যে প্রধানমন্ত্রী এই সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি ঠিক জানি না কেন শীতকালের আগমনের সাথে সাথে রেল দুর্ঘটনাগুলো বেশি দেখছি। এটা কেবল আমাদের দেশে নয়, সারা বিশ্বজুড়ে। ব্রাহ্মণবাড়িয়ার কসবার দুর্ঘটনাকে খুবই মর্মান্তিক আখ্যায়িত করে তিনি বলেন, আমরা বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছি, কিন্ত দুর্ভাগ্যবশত এখানে দুর্ঘটনাটি ঘটেছে।
এসময় তিনি দুর্ঘটনায় নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান












