স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজ বেলা ১১টায়

0
209

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজ শনিবার। বেলা ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন। একই সঙ্গে ঘোষণা করা হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে ১৯৭৫ জন কাউন্সিলর এবং প্রায় ১৮ হাজার ডেলিগেট উপস্থিত থাকবেন। এছাড়াও অতিথি থাকবেন প্রায় ১৫ হাজার। সম্মেলনকে সামনে রেখে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের কঠোর শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

LEAVE A REPLY