ভেঙে গেলো কর্নেল অলির এলডিপি, নতুন এলডিপির ঘোষণা সেলিমের

0
202
কর্নেল (অব.) অলি আহমেদ ও শাহাদাত হোসেন সেলিম (ফাইল ছবি)

অবশেষে ১৩ বছর পর ভেঙে গেল কর্নেল (অব.) অলি আহমেদের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। তার প্রতি অনাস্থা দিয়ে নতুন এলডিপির ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এলডিপির সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এই কমিটি ঘোষণা করেন।

এতে আবদুল করিম আব্বাসীকে সভাপতি এবং শাহাদাত হোসেন সেলিমকে সদস্যসচিব করা হয়েছে। বর্ধিত সভা করে এলডিপির পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে ওই সংবাদ সম্মেলনে জানানো হয়। নতুন এলডিপি ২০ দলেই থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে সভাপতি এবং ড. রেদোয়ান আহমেদকে মহাসচিব করে এলডিপির নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি থেকে বাদ পড়েন দলটির সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তারপর থেকেই মূলত দলটির মধ্যে ভাঙনের সুর ওঠে। আজ তা চূড়ান্ত রূপ পেল।

LEAVE A REPLY