সরকার কোথায় ব্যর্থ হচ্ছে, সেটি তুলে ধরুন : বিএনপিকে তথ্যমন্ত্রী

0
192
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

আমি বিএনপিকে বলবো, আপনারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে অপরাজনীতি সবসময় করে আসছেন, সেখান থেকে যে পেঁয়াজের মধ্যে আশ্রয় নিয়েছেন, এটি ভালো। আপনারা অবশ্যই সরকারের সমালোচনা করুন। সরকার কোথায় ব্যর্থ হচ্ছে, সেটি তুলে ধরুন। রোববার বিকালে জাতীয় প্রেস আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে বিএনপির বিক্ষোভের ডাকের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন , বিএনপিকে ধন্যবাদ জানাই, তারা তাদের রাজনীতিকে খালেদা জিয়ার অসুস্থতা থেকে বের করে এনে পেঁয়াজের মধ্যে নিয়ে এসেছেন।

তিনি আরও বলেন, বিদেশ থেকে বিমানে করে পেঁয়াজ আসছে, পেঁয়াজের এই উচ্চমূল্য থাকবে না। দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে; সুতরাং অতি শিগ্রই পেঁয়াজের দাম কমে যাবে। কারা এই পেঁয়াজের মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত, সেটা বের করার জন্য গোয়েন্দারা মাঠে নেমেছে। যারা এই পেঁয়াজের মূল্যবৃদ্ধি করছে, যারা দায়ী হবে তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।

LEAVE A REPLY