মোরশেদ খানের হংকংয়ের ব্যাংক হিসাব জব্দের আদেশ হাইকোর্টে বহাল

0
176
এম মোরশেদ খান। ফাইল ছবি

বিএনপি থেকে সদ্য পদত্যাগ করা ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান এবং তার ছেলে ফয়সাল মোরশেদ খানের হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হিসাব ও শেয়ারের অর্থ বাজেয়াপ্তে বিচারিক আদালতের দেওয়া আদেশ বহাল থাকছে। গতকাল সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে তাঁরা আপিল করলে তা খারিজ করে এই রায় বহাল রাখেন হাইকোর্ট।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে প্রায় ৩ কোটি ৯৫ লাখ ৬২ হাজার মার্কিন ডলার এবং ১ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার হংকং ডলার অর্থপাচার করার অভিযোগ এনে অ্যাটর্নি জেনারেল ও দুদক  তা বাজেয়াপ্তের আবেদন করেন। ।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মোরাশেদ খানের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন। বিচারিক আদালতের এই আদেশ সোমবার বহাল রেখেছেন হাইকোর্ট।

LEAVE A REPLY