তারেক রহমান ডিজিটাল দেশ গড়ার কাজ শুরু করেন : মির্জা ফখরুল

0
193
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই ২০০১ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছিলেন বলে জানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আজকে ডিজিটাল বাংলাদেশ বলা হচ্ছে। শাসক গোষ্ঠী বলছে, তারাই এটাকে সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে গেছে। এটা শুরু করেছিলেন তারেক রহমান ২০০১ সালে। ইউনিয়ন পর্যায় থেকে সব তথ্য ডেটাবেইস করে রেখেছিলেন। কিন্তু এক-এগারোতে সব নষ্ট করা হয়। তারেক রহমানের সঙ্গে নিজের স্মৃতিচারণা করে বিএনপির মহাসচিব বলেন, তারেক রহমান জন্মসূত্রে নেতৃত্ব পেয়েছেন এবং অতি অল্প সময়ে নেতৃত্বের গুণাবলী অর্জন করেছেন।

মির্জা ফখরুল আরও বলেন, তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে। দেশের মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। যুগে যুগে তরুণ ও ছাত্ররা আন্দোলন করে এসেছে। তরুণদের এগিয়ে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে। কারও ডাকের অপেক্ষায় থাকলে হবে না।

তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়া ও দেশকে মুক্ত করা হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY