দুঃশাসনের জাঁতাকলে সাধারণ মানুষ দিশেহারা ,পরিত্রাণের একমাত্র উপায় গণঅভ্যুত্থান : মির্জা ফখরুল

0
201
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

দুঃশাসনের জাঁতাকলে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র উপায় গণঅভ্যুত্থান। আজ বুধবার ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হওয়ায় দেশে পেঁয়াজ-লবণ সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ আজ ব্যর্থ রাষ্ট্রে রূপ নিয়েছে।দুর্নীতিতে দেশ ডুবে গেছে। আইনের শাসনের অভাবে প্রশাসনও সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। দলীয় কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের চলমান সমস্যার দিকে সরকারের মনোযোগ নেই। বড় বড় মেগাপ্রজেক্ট তৈরি করে কীভাবে জনগণের টাকা লুট করা যায়, এ নিয়ে তারা ব্যস্ত।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গণআন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করা হবে।

LEAVE A REPLY