বিএনপিকে স্বাধীনতাবিরোধী চক্রের অংশ বললেন দিপু মনি

0
196
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি যে স্বাধীনতাবিরোধী চক্রের অংশ, সেটি তারা তাদের আচরণ দিয়ে আবারও প্রমাণ করেছে। বিএনপির জন্য এই ধরণের আচরণ নতুন কোনও ঘটনা নয় উল্লেখ করে তিনি আরও বলেন আপনারা জানেন বিএনপির এর আগেও কোর্ট প্রাঙ্গণের ভেতরে মিছিল করা থেকে শুরু করে তৎকালীন বিচারপতির দরজায় লাথিও মেরেছিলো।

আজ শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি তাদের আচার আচরণ সব সময়ই প্রকাশ করেছে। তারা বাংলাদেশের সংসদ ও আইন বিশ্বাস করে না। তারা সংসদকে তোয়াক্কা করে না। বৃহস্পতিবারের ঘটনাটিও আমি মনে করি ভিন্ন কিছু করেনি। সর্বোচ্চ আদালতে বিএনপির এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সারাদেশের মানুষের কাছে ফুটে উঠেছে।

পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুর স্টেডিয়ামে জাতীয়, ক্রীড়া পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ১৮তম চাঁদপুর জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলার ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার ৮ উপজেলার ৮টি ক্রীড়া সংস্থার দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সদর উপজেলা ও কচুয়া উপজেলা দল।

LEAVE A REPLY