সবার সমান অধিকার নিশ্চিত করেছেন শেখ হাসিনা : গণপূর্ত মন্ত্রী

0
209
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। ফাইল ছবি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে সকলের প্রতি অনুরোধ জানিয়ে রেজাউল করিম বলেন , বর্তমানে সবাই শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে পারছে। বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, মিলেমিশে না থাকলে মানবতা বিপন্ন হয়ে যাবে। বর্তমান আওয়ামী লীগ সরকার আছে বিধায় সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই আজ সচিব, পুলিশের বড়কর্তা থেকে প্রশাসনের উচ্চ থেকে নিন্ম পর্যায়ের বিভিন্ন পদে অধিষ্ট আছেন। এদেশ সবার, সবার সমান অধিকার। আপনার অধিকার আপনাকেই আদায় করে নিতে হবে।

তিনি আরও বলেন, এ দেশে কেউ সংখ্যালঘু নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হিন্দু-মুসলিম সবাই মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তিনি বলেন সংখ্যালঘু তারাই যারা সে সময় পাকিস্তানের পক্ষে কাজ করেছে।

LEAVE A REPLY