বিপিএলের প্রথম দিনের খেলায় জয় পেয়েছে চট্টগ্রাম ও কুমিল্লা

0
158

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দিনের খেলায় জয় ফেলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।

গতকাল বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডার্সকে ৫ উইকেটে হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক রায়াদ এমরিত সিদ্ধান্ত নেন বোলিংয়ের। ব্যাটি করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে রুবেল হোসেনের বলে সিলেট ওপেনার রনি তালুকদার মাত্র ৫ রান করে ফেরেন সাজঘরে।

এরপর ৪৭ রানের জুটি গড়েন মিঠুন-চার্লস। যদিও চার্লস ২৩ বলে ৩৫ রান করে ফেরেন সাজঘরে। কিন্তু একপ্রান্ত আগলে রাখেন মিঠুন। অপরাজিত থেকে খেলেন ৮৪ রানের লম্বা ইনিংস। তাতে ২০ ওভারে ৪ উইকেটে ১৬২ রান তুলে সিলেট থান্ডার্স। দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন করেন ২৯ রান। চট্টগ্রামের হয়ে ২ উইকেট নেন রুবেল হোসেন ও ১টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও রায়াদ এমরিত।

জবাবে সিলেটের দেয়া ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই জুনাইদ সিদ্দিকীর উইকেট হারায় চট্টগ্রাম। নাজমুল ইসলামের করা একই ওভারের শেষ বলে নাসির হোসেনও সাজঘরে ফেরেন শূন্য রানে।

পরে ইমরুল শেষ পর্যন্ত ৩৮ বলে ৬১ ও চাদউইক ওয়ালটনের ৩০ বলে ৪৯ রানে ১ আবার বাকি থাকতে সহজ জয় তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দিনের ওপর ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারায় কুমিল্লা ওয়ারিয়র্স।

টস জিতে আগে ব্যাটিং করা কুমিল্লার শুরুটা যদিও ভালো হয়নি। ইনিংসের মাঝেও স্বচ্ছন্দে এগোতে পারেনি তারা। ১৭ ওভারেও ৬.৩৫ রানরেটে কুমিল্লার স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১০৮। এভাবে এগোতে থাকলে স্কোর ১৩০ রানের বেশি হওয়ার কথা ছিল না কুমিল্লার।

ম্যাচের চিত্রটা বদলে গেল এরপরই। ১৮তম ওভার থেকে তান্ডব চালাতে শুরু করলেন শানাকা।৩১ বলে ৯ ছয় ও ৩ চারের জড়ো ব্যাটিংয়ে ৭৩ রান তুলে নেন শানাকা। এর সাথে দলের স্কোরবোর্ড করেন ১৭৩ রান।

জবাবে ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে আল আমিন, সৌম্য সরকার, মুজিবুর রহমান, সানজামুলদের বোলিংয়ে খাবি খেয়ে রংপুরের ব্যাটসম্যানরা এসেছেন আর গেছেন। রংপুর পুরো ২০ ওভারও খেলতে পারেনি। ১৪ ওভারে ৬৮ রানে রংপুর রেঞ্জার্স এর ইনিংস থেমে যায়।

LEAVE A REPLY