আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন কাল, নেতৃত্বে আসছে একঝাঁক তরুণ নেতা

0
240

আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। সম্মেলনকে গিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। কারা নতুন নেতা হচ্ছেন, পুরোনো কে কে বাদ পড়ছেন এই নিয়ে উৎকণ্ঠায় সময় পার করছেন পদপ্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটিতে থাকা নেতারা।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র বলছে, সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকছেন—এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসছে কি না, এটাই এখন মূল আলোচনার বিষয়।

দলে নতুন কে আসছেন, কারা বাদ পড়ছেন এই সব বিষয় আলোচনা চলছে দলের নেতা-কর্মীদের মধ্যে।

তবে এইবার দলকে আরো শক্তিশালী ও গতিশীল করতে তরুণ নেতৃত্বেই বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। ভবিষ্যতে যারা দলের হাল ধরবে এবারের সম্মেলনের মাধ্যমে সেইসব তরুণ নেতাদের একধাপ এগিয়ে আনা হবে বলে জানা যায়।

এই বার স্বচ্ছ ইমেজের বেশ কয়েকজন তরুণ রয়েছেন আওয়ামী লীগের হাইকমাণ্ডের নজরে। যারা এরই মধ্যে তাদের কাজ আর দক্ষতার প্রমাণও দিয়েছেন।

আলোচনায় আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রিপন, সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, নাহিম রাজ্জাক, সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূরসহ কয়েকজন তরুণ নেতার নাম। ছাত্রলীগের সাবেক ত্যাগী নেতাদের নামও আছে এই তালিকায়।

LEAVE A REPLY