বিএনপিকে ২১তম কাউন্সিলের আনুষ্ঠানিক আমন্ত্রণ আ.লীগের

0
208

আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুদিন ব্যাপী এই কাউন্সিল শুক্রবার বিকাল ৩টায় উদ্বোধন করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে গড়তে সোনার দেশ/এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের কাউন্সিল।

কাউন্সিল উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে আমন্ত্রণপত্র পৌছান আওয়ামী লীগের প্রতিনিধিরা। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ শিপুর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল সম্মেলনের আমন্ত্রণপত্র নিয়ে যান গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে। এসময় আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় সহ তথ্য বিষয়ক সম্পাদক রিয়াউদ্দিন নসু।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। সম্মেলনে বিএনপির কোনো প্রতিনিধি যাবে কিনা সেটি এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান শায়রুল কবির খান। বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

LEAVE A REPLY