আ.লীগের সভাপতিমন্ডলীতে শাজাহান খান-নানক-আব্দুর রহমান

0
203

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে এবার তিন নতুন সদস্য যুক্ত হয়েছেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমানকে সভাপতিমণ্ডলির সদস্য করা হয়েছে। এছাড়া সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানকেও করা হয়েছে সভাপতিমণ্ডলির সদস্য।

আজ শনিবার আওয়ামী লীগের দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে নতুন এই কমিটির ঘোষণা দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

নতুন কমিটিতে সভাপতিমণ্ডলির সদস্যরা হলেন— সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য, ড. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

আজ এ সম্মেলনে নবমবারের মতো সভাপতি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দ্বিতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদক হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

LEAVE A REPLY