আ.লীগের সহযোগী সংগঠনের মর্যাদা পেলো মৎস্যজীবী লীগ

0
204

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মর্যাদা পেয়েছে আওয়ামী মৎস্যজীবী লীগ। আজ শনিবার (২১ ডিসেম্বর) দলের ২১তম জাতীয় সম্মেলনে গঠনতন্ত্রে এ সংক্রান্ত ২৫ নম্বর ধারায় পরিবর্তনের সংশোধনী প্রস্তাব পাস হয়েছে।

সম্মেলন অধিবেশনে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের প্রয়োজনীয় ধারার সংশোধন প্রস্তাব পাস হয়। সেখানে মৎস্যজীবী লীগ সহযোগী সংগঠনের মর্যাদা পেল। একইসঙ্গে আওয়ামী আইনজীবী পরিষদের নাম বদলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ করা হয়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকের পদ বিলুপ্ত করে কেন্দ্রীয় উপকমিটির সদস্য করা হয়েছে। প্রত্যেক উপকমিটিতে পাঁচজন সদস্য থাকবেন। আর দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হয়েছে।

এত দিন আওয়ামী লীগের সঙ্গে মৎস্যজীবী লীগের সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না। তবে গত ২৯ নভেম্বর আওয়ামী লীগের অনুমোদনে প্রথমবারের মতো সম্মেলন করে সংগঠনটি কমিটি তৈরি করে।

LEAVE A REPLY