পুনরায় সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক কাদের

0
213

পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুননির্বাচিত হয়েছেন। এর ফলে শেখ হাসিনা টানা নবমবারের মতো সভাপতি নির্বাচিত হলেন। আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের।

আজ শনিবার আওয়ামী লীগের ২১ তম কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে এ দুজন নির্বাচিত হন। দুটি পদে একজন করে প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি।

সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, আর তা সমর্থন করেন সভাপতিমণ্ডলীর সদস্য পীযুষ ভট্টাচার্য। পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়। আর সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন যুগ্ম সাধারণ জাহাঙ্গীর কবির নানক। আর তা সমর্থন করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

পরে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন অন্যান্য কাউন্সিলরদের জিজ্ঞাসা করলে তারাও ওবায়দুল কাদেরের নামই বলেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওবায়দুল কাদেরকে দলের সাধারণ সম্পাদক ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান।

LEAVE A REPLY