দেশের মানুষ ফজলে হাসান আবেদকে ভুলবেন না : শ্রদ্ধা শেষে কাদের

0
193
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্যার ফজলে হাসান আবেদ ছিলেন অনন্য মানুষ। তিনি নিভৃতে থেকে তৃণমূল মানুষের জন্য কাজ করে গেছেন। এদেশের মানুষ কোনোদিন ফজলে হাসান আবেদকে ভুলবেন না।

আজ রোববার সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মরদেহে ফুলের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এইসময় রাষ্ট্রপতির পক্ষে মেজর আশিকুর রহমান এবং প্রধানমন্ত্রীর পক্ষে উপ সামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, বাংলাদেশের উন্নয়নের পালাবদলের অন্যতম পথদ্রষ্টা স্যার ফজলে হাসান আবেদ ৮৩ বছর বয়সে শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পূর্বঘোষণা অনুযায়ী, আজ দুপুরে স্যার আবেদকে সমাহিত করা হবে। এর আগে আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে শ্রদ্ধা নিবেদন। সেখানেই অনুষ্ঠিত হবে শেষ জানাজা।

LEAVE A REPLY