দেশের যতটুকু উন্নয়ন হয়েছে সবটুকুই আ. লীগ করেছে: প্রধানমন্ত্রী

0
213
প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যতটুকু উন্নয়ন হয়েছে তার সবটুকুই বাংলাদেশ আওয়ামী লীগই করেছে। স্বাধীনতা এনে দিয়েছেন জাতির পিতা, তিনিই যুদ্ধবিধস্ত দেশ গড়ে তুলেছেন। তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা দেশ গড়ার কাজ করে যাচ্ছি। বললেন।

গতকাল রোববার রাতে গণভবনে বিভিন্ন জেলা থেকে আসা কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আমরা দেশ গড়ার কাজ করে যাচ্ছি। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দারিদ্র্যের হার আজকে ২০ ভাগে নেমেছে। আমি তো মনে করি- আমরা সবাই যদি উদ্যোগ নিই- আমাদের নেতাকর্মীদের বলবো- আপনাদেরও উদ্যোগ নেয়া উচিত যে- আপনার এলাকায় কয়টা লোক দরিদ্র আছে, কয়টা লোক ভূমিহীন আছে; নিজেরাই খুঁজে বের করে বলেন, আমাদেরকে দেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইলেকশন করতে চান, ভোট চান, সংগঠন করতে চান, নেতা হতে চান তো আগে মানুষের কাছে যান। মানুষের কি সমস্যা আছে দেখেন। মানুষের জন্য কি করতে পারেন, করেন। তাহলে মানুষই আপনাদের সব সুযোগ করে দিবে। আপনাদের কারো কাছে গিয়ে ধরণা দিতে হবে না।

তৃণমূল সবসময়ই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী এবং আরও সংগঠিত করে তোলা হচ্ছে বলেও জানান তিনিঁ।

তিনি বলেন, আমরা সবাই যদি উদ্যোগ নিয়ে কাজ করি, যার যার এলাকায় প্রত্যেকে কাজ করে, দরিদ্র-ভূমিহীনদের খুঁজে ঘরবাড়ি করে সহযোগিতা দিতে পারি, তাহলে তাহলেই দেখবেন দেশে দরিদ্র বলে কিছু থাকবে না।

LEAVE A REPLY