আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর ছয়জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টির জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে ডিএনসিসির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
জাতীয় পার্টির প্রার্থীর উদ্দেশ্যে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, আপনার মনোনয়নপত্র আমরা দেখেছি। আপনি সিটি করপোরেশনের ভোটার নন। এটা আমরা অনেকবার দেখেছি। এ কারণে আপনার মনোনয়নপত্র গ্রহণ করতে পারছি না।
উত্তর সিটিতে বৈধ মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।












