কাউন্সিল শেষে এলডিপির আংশিক কমিটি ঘোষণা

0
150

এলডিপির একাংশের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির সভাপতি হয়েছেন আবদুল করিম আব্বাসী ও সাধারণ সম্পাদক হয়েছেন শাহাদাত হোসেন সেলিম। এছাড়া সাবেক সংসদ সদস্য আবদুল গণিকে সিনিয়র সহ-সভাপতি ও এম এ বাশারকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এলডিপির জাতীয় কাউন্সিলের অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলের কমিটি ঘোষণার সময় শাহাদাত হোসেন সেলিম বলেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সম্প্রতি কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি থেকে বেরিয়ে এসে একই নামে নতুন দল গঠনের ঘোষণা দেন আব্দুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে নেতাকর্মীরা। এরপর এটিই তাদের প্রথম কাউন্সিল।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

LEAVE A REPLY