নিখোঁজ ডিএসসিসির বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে মুন্সিগঞ্জ থেকে উদ্ধার

0
201
ছবিঃ সংগৃহিত

নিখোঁজের প্রায় ২২ ঘন্টা পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৪৩ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বাতিল হয়ে যাওয়া বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান ফয়েজকে মুন্সীগঞ্জে আলুখেতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

জানা যায়, মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় ফয়েজ রোববার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে কে বা কারা অপহরণ করে তুলে নিয়ে যায়।

এইদিকে গতকাল সোমবার রাতেই সোমবার রাত আটটার দিকে মোস্তাফিজুরকে দেখতে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে যান মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

এ সময় ইশরাক হোসেন বলেন, এর আগে বিএনপির একজন কাউন্সিলরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তিনজন কাউন্সিলরকে হুমকি দেওয়া হয়েছে। সবশেষ আরেক কাউন্সিলর প্রার্থীকে অপহরণের চেষ্টা হয়েছে। এমনটা করে ক্ষমতাসীন দল ভোট চুরির মাঠ তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।

LEAVE A REPLY