ইরানে ১৭৬ আরোহী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত

0
188

ইউক্রেনের একটি বিমান ১৭৬ জন আরোহী নিয়ে ইরানে বিধ্বস্ত হয়েছে। বোয়িং ৭৩৭ বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। খবর বিবিসি বাংলা।

প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, বিমানটি তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

ইরান এবং আমেরিকার মধ্যে চলমান সংঘাতের সাথে এই বিমান দুর্ঘটনার কোন সম্পর্ক আছে কিনা সেটি এখনো পরিষ্কার নয়। যে জায়গাটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেশটির জরুরী সেবার প্রধান কর্মকর্তা বলেন ‘বিমানটিকে আগুন ধরছে কিন্তু আমরা উদ্ধারকারীদের সেখানে পাঠিয়েছি। আমরা হয়তো কিছু যাত্রীর জীবন বাঁচাতে পারবো’।

ইরাকে মার্কিন সেনাঘাঁটির উপর ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে এই দুর্ঘটনা।

LEAVE A REPLY