মুজিব বর্ষের অনুষ্ঠানে আসছেন মাহাথির, ট্রুডো এবং মোদি

0
195

মুজিব বর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। এছাড়া ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ভারতের কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনও মুজিব বর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দেবেন।

গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদ্‌যাপন সাব-কমিটির বৈঠক শেষে একথা বলেন ররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যেই মুজিব বর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগদানের বিষয়ে তাঁদের (মোদি, ট্রুডো, মাহাথির, নাহিয়ান, প্রণব, সোনিয়া গান্ধী ও বান কি মুন) সম্মতি পেয়েছি। তবে তাঁদের কে কত তারিখে ঢাকায় পৌঁছাবেন, এ বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

তিনি বলেন, কয়েক জন বিশ্ব নেতা ১৭ মার্চ বঙ্গবন্ধু’র জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন এবং আর অন্যেরা মার্চ ২০২০ থেকে মার্চ ২০২১ সালের মধ্যে অনুষ্ঠিত অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন। আমরা চাই না ১৭ মার্চের অনুষ্ঠানে অনেক বিশ্ব নেতা যোগ দিক। আমরা চাচ্ছি চার পাঁচজন নেতা এ দিনের অনুষ্ঠানে যোগ দিক, অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন।

LEAVE A REPLY