আ’লীগের উপদেষ্টা হলেন মতিউর, কোষাধ্যক্ষ আশিকুর

0
194
এইচ এন আশিকুর রহমান ও অধ্যক্ষ মতিউর রহমান । ফাইল ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আর টানা দ্বিতীয় মেয়াদে আবারও কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান।এর আগেও তিনি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

গতকাল বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে এই দুজনকে মনোনয়ন দিয়েছেন।

LEAVE A REPLY