আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
দলের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে মনোনয়ন দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার দলের উপ-দফতর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
সাঈদ খোকনের নিয়োগের মধ্য দিয়ে ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৭৭টি পদ পূর্ণ হলো। আর চারটি পদ ফাঁকা আছে।












