চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে

0
185
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার সবগুলো কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে।

আজ সোমবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন ঘিরে কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন রয়েছে র‌্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার বাহিনী। ১৭০টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৫৮টিতে থাকছে বাড়তি নিরাপত্তা, এগুলোতে টহলে আছে বিজিবি।

গতকালই ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হয় ১ হাজার ১৯৬ টি ইভিএম মেশিনসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম। উপ নির্বাচনে প্রার্থী ৬ জন হলেও, আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীর মধ্যে মূল লড়াইয়ের আভাস। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন।

উল্লেখ্য, এ আসনের এমপি মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়ার পর নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপি প্রার্থী আবু সুফিয়ান ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক এ আসনের জন্য লড়ছেন।

LEAVE A REPLY