নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে: তোফায়েল আহমেদ

0
345
ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ । ফাইল ছবি

আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে জাতীয় সংসদে আওমীলীগের  ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,মিথ্যাচার ও মিথ্যা অভিযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। কারণ এ দলটির জন্মই হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি ও নির্বাচনবিরোধী রাজনৈতিক দর্শন নিয়ে। বিএনপি এখন বাংলাদেশ নেগেটিভ পার্টিতে পরিণত হয়েছে।

গতকাল মঙ্গলবার সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ সিটি নির্বাচনকে প্রহসনে পরিণত করতে সরকারী দলকে দায়ী করলে জবাবে এই সব কথা বলেন তোফায়েল আহমেদ।

অনির্ধারিত বিতর্কের সূত্রপাত করে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ প্রশ্ন রেখে বলেন, আদৌ কী ঢাকার দুই সিটি নির্বাচনে জনগণ অবাধে ভোট দিতে পারবে? সরকার কী অবাধ নির্বাচন নিশ্চিত করতে পারবে? কিন্তু বাস্তবে দেখছি অতীতের মতো নির্বাচনের নামে প্রহসনের প্রচেষ্টা চলছে। তিনি বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে মন্ত্রী-এমপিদের অংশগ্রহণ করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সরকারী দল আওয়ামী লীগ নির্বাচন পরিচালনার জন্য যে দু’জন নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে, তা সম্পূর্ণ আইন বহির্ভূত। চট্টগ্রামের নির্বাচন প্রশ্নবিদ্ধ। সেখানে নির্বাচনের নামে আগের রাতেই অনেক কিছু হয়েছে। তাই আমাদের আশঙ্কা, দুই সিটি নির্বাচনে কী জনগণ ভোট দিতে পারবে? আমাদের নির্বাচনী মিছিল থেকে নেতাকর্মীদের ধরে নিয়ে বলা হচ্ছে পকেটমার, চাঁদাবাজ ইত্যাদি। এভাবে কতদিন চলবে? সিটি নির্বাচন কী আদৌ সুষ্ঠু হবে? আমরা এ ব্যাপারে সরকারের তরফে স্পষ্ট বক্তব্যে চাই।

জবাব দিতে গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারের দায়িত্বপ্রাপ্ত দলটির প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ফ্লোর নিয়ে বলেন, বিএনপি যতক্ষণ পর্যন্ত নির্বাচনে না জিতবে, তখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচনের আগে মিথ্যাচার ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বিএনপির ট্রেডিশনে পরিণত হয়েছে। অথচ এখনই সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপি হারুন সাহেব স্বীকার করলেন, তার এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে, বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে। আবার সিটি নির্বাচন না হওয়ার আগেই বলছেন উল্টো কথা। ঢাকার দুই সিটি নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দৃঢ়ভাবে জানিয়েছেন, সিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে।

LEAVE A REPLY