রংপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন।
আজ বুধবার সকাল ৭টার দিকে রংপুরে তারাগঞ্জ উপজেলায় রংপুর-দিনাজপুর মহাসড়কের বাছুরবান্দা বায়েনেরতাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানায় , সৈয়দপুর থেকে অ্যাম্বুলেন্সটি রংপুরে যাচ্ছিল। পথে মহাসড়কের বাছুরবান্দা বায়েনেরতাড়ি এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি বাসের সঙ্গে ওই অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রীর মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
আহতদের মধ্যে দুজনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আটজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।












