স্মার্ট ঢাকা সিটি গড়তে ‘সবার ঢাকা’ নামে অ্যাপ চালুর ঘোষণা আতিকুলের

0
163

ঢাকাবাসীর অভিযোগ জানানোর জায়গা হিসেবে ‘সবার ঢাকা’ নামের নতুন একটি অ্যাপ চালু করার কথা বললেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

আজ শনিবার কচুক্ষেত বাজারের সামনে স্বাধীনতা চত্বরে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সমাবেশে এ কথা বলেন আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম বলেন, ৩০ জানুয়ারি নির্বাচিত হলে ‘স্মার্ট ঢাকা সিটি’ গড়ে তোলা হবে। এর অংশ হিসেবে ‘সবার ঢাকা’ অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে নগরবাসী এলাকার সব সমস্যার সমাধান পাবেন। তাঁরা তাঁদের সমস্যার কথা সরাসরি জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত প্রয়াত মেয়র আনিসুল হক নগরবাসীর সমস্যার সমাধানের ‘নগর’ নামের একটি মুঠোফোনভিত্তিক অ্যাপ চালু করেছিলেন। এই অ্যাপের মাধ্যমে যেকোনো নাগরিক অসুবিধার অভিযোগ জানালে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা দিয়েছিলেন আনিসুল হক। এটি চালু করার কয়েক মাস পর তিনি অসুস্থ হয়ে পড়লে নগর অ্যাপসটিও কার্যত অচল হয়ে যায়।

LEAVE A REPLY