সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী ও গাজীপুর-৩ আসনের সাবেক এমপি এডভোকেট রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আজ পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
গাজীপুরের-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর।












