নয়াপল্টনের সমাবেশের অনুমতি না পাওয়ায়, রোববার ঢাকায় বিএনপির বিক্ষোভ

0
138

পূর্বঘোষিত নয়াপল্টনের বিক্ষোভ সমাবেশ অনুমতি না পাওয়ায় বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে রোববার (১ মার্চ) ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

এর পরিবর্তে আগামীকাল রোববার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আজ শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে আমরা যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলাম সেটা সারাদেশের জেলা শহরে পালিত হচ্ছে। ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সামনে দুপুর ২টায় এ কর্মসূচি হওয়ার কথা থাকলেও পুলিশ অনুমতি দেয়নি। তারা তীব্র বাধার সৃষ্টি করছে। নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসতে পারছে না। এর প্রতিবাদে রোববার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

LEAVE A REPLY