চট্টগ্রাম সিটি নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না : রফিকুল ইসলাম

0
128

নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না। তবে, ইভিএম সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে কারিগরি বিষয়গুলো তদারকি করার জন্য বিশেষজ্ঞ সেনাসদস্যরা থাকবেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে দিক-নির্দেশনামূলক সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি গতকাল সকালে এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সর্বোচ্চ পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। একজন ভোটার কেন্দ্রে গেলেই তিনি ভোট দিতে পারবেন এ আশাটুকু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দিতে পারি।’

বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন পেছানোর দাবি সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে ইসি বলেন, ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা। এরপর শুরু হবে পবিত্র রমজান মাস। এ সময়ের মধ্যেই বর্ষা চলে আসবে। বর্ষাকালে নির্বাচন করার কোনো সুযোগ নেই। ফলে নির্বাচন পেছানোর সুযোগ থাকছে না।

আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY