বিগত ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি , যা ২০২৪ সালের তুলনায় ৬ দশমিক ৯৪ শতাংশ বেশি। একই সময়ে আহত হয়েছেন আরও হাজারো মানুষ।
যাত্রী কল্যান সমিতির তথ্যমতে, ২০২৫ সালে দেশে মোট ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ হাজার ১১১ জন এবং আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন। গত বছর রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। এ ছাড়া নৌ দুর্ঘটনায় প্রাণ গেছে ১৫৮ জনের।
রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।










