আরব আমিরাতে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

0
181
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে ‘দুবাই এয়ার শো-২০১৯’ ও আরও কিছু অনুষ্ঠানে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাত সফর করেন প্রধানমন্ত্রী।

গতকাল মঙ্গলবার রাত প্রায় ১০তা ২০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে গত শনিবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দেন তিনি।

‘দুবাই এয়ার শো-২০১৯’ সহ ও আরও কিছু অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। আবুধাবির শানগ্রিলা হোটেলে প্রধানমন্ত্রীর সম্মানে দেওয়া বাংলাদেশ দূতাবাসের এক নৈশভোজ অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা পারস্পরিক বাণিজ্য সুবিধার্থে তৈরি পোশাক খাত, তথ্য-প্রযুক্তি, কৃষির সম্ভাবনাময় খাতে এবং বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোয় বৃহৎ পরিসরে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের আহ্বান জানান।

LEAVE A REPLY