আজ যুবলীগের ৭ম কংগ্রেস

0
190

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৭ম কংগ্রেস আজ। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১১টায় যুবলীগের ৭ম এ কংগ্রেস উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দ্বিতীয় সেশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে। সেখানে ঘোষণা করা হবে নতুন নেতৃত্বের।

ইতিমধ্যে ক্যাসিনোকাণ্ডে বড় ধাক্কা খেয়েছে ঐতিহ্যবাহী এই সংগঠনটি। এরই মাঝে ক্ক্যাসিনোকাণ্ডের কারণে বাদ পড়েছেন সভাপতি ওমর ফারুক চৌধুরী। ছিটকে পড়েছেন সংগঠনটির বেশ কয়েকজন প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য। এই পরিস্থিতিতে যুবলীগে ৫৫ বছরের বয়সসীমা বেঁধে দেওয়া হয়। এর ফলে বর্তমান কমিটির বেশির ভাগ নেতা বয়সের বাঁধায় আটকা পড়েছেন।

যুবলীগের সর্বশেষ জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে।

LEAVE A REPLY